কমলগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৬

কমলগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন

ওমর ফারুক নাঈম, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেক গ্রামে যৌতুকের দাবীতে স্ত্রীর উপর নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। যৌতুকের টাকা না দেয়ায়  স্ত্রীকে বাড়িতে দুদিন হাত পা বেধে  নির্যাতন করে পাষন্ড স্বামী রুমেল আহমদ ।

রোববার ২৮ আগষ্ট রাতে স্ত্রী রোকশানাকে মৌলভীবাজার সদর হাপাতালে মহিলা ওর্য়াডে ভতি করা হয়েছে।

রোকশানার মা সোয়ারা বেগম  জানান, রোকশানার সাথে বেশ কিছু দিন আগে রুমেল আহমদ এর বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকে সে নগদ ৫০ হাজার টাকা দাবি করে আসছে। গত দু দিন ধরে রুমেল তার একটি কক্ষে রোকশানাকে আটকিয়ে হাত পা বেধে নির্যাতন শুরু করে পরে স্থানীয় লোকজন মোবাইল ফোনে খবর দিলে রোকশানার ভাই ও মা এসে তাকে উদ্ধার করে রোববার রাতে মৌলভীবাজার সদর হাসপাতালে ভত্তি করে।

সরজমিনে গিয়ে দেখা যায়, রোকশানার  হাতে গলায় আগাতের চিহ্ন রয়েছে। রহিমপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি মো: হারুন মিয়া জানান, রুমেল আহমদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।তিনি আরো জানান রুমেলের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানার পুলিশের সাথে মারামারির মামলা রয়েছে।

এই সংবাদটি 607 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ