গোলাপগঞ্জে ট্রাক ড্রাইভারকে মারধর: প্রতিবাদে রাস্তা অবরোধ

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৬

গোলাপগঞ্জে ট্রাক ড্রাইভারকে মারধর: প্রতিবাদে রাস্তা অবরোধ
গোলাপগঞ্জ প্রতিনিধি:
 গোলাপগঞ্জে ট্রাক ড্রাইভারকে মারধরের অভিযোগে রাস্তা অবরোধ করে রেখেছে ট্রাক ড্রাইভাররা। শুক্রবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
 জানা যায়, গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ রোডে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৭৮৩১,আফসানা এন্ড সজিব পরিবহন) গোলাপগঞ্জ টিকরবাড়িস্থ সোমা এক্সরে এন্ড প্যাথলোজির সামনে গোলাপগঞ্জ চৌমুহনীস্থ এ ওয়াহাব প্লাজার এপেক্সের সত্তাধীকারী জাহেদ (৪০) এর মটর সাইকেলকে ধাক্কা দিয়ে চলে আসে। পরে জাহেদ ও তার কয়েকজন সহযোগী গোলাপগঞ্জ চৌমুহনীতে এসে ট্রাকটি আটকে ট্রাক চালক মাজেদ(৩০) এর  উপর হামলা চালান। এতে ট্রাক ড্রাইভার গুরুতর আহত হলে তাকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা আশংকাজনক হলে সেখানকার কর্তব্যরত ডাক্তাররা তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত ড্রাইবার মাজেদ সিলেটের জন্তা ৪ নম্বর এলাকার বাসিন্দা।
তাৎক্ষণিক স্থানীয় ড্রাইভাররা এই হামলার প্রতিবাদে সিলেট-জকিগঞ্জ রোডের গোলাপগঞ্জ চৌমুহনীতে কয়েকটা ট্রাক বেরিকেট  দিয়ে অবরোধ করে রাখলে দুর্ভোগে পড়েন যাত্রী ও জনসাধারণ।খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ আসলেও কোন সমাধান করতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ব্যবসায়ী ও ট্রাক ড্রাইভারদের মধ্যে সমাধানের জন্য বৈঠক চলছে।

এই সংবাদটি 466 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ