ঢাকা |
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৫
হুঁশিয়ারি। তীব্র ভূমিকম্পে সৃষ্ট প্রবল জলোচ্ছাসের কারণে পৃথিবীতে ঘটতে চলেছে মহাপ্রলয়! এমন ভবিদ্বাণী করেছেন ইরানি বংশোদ্ভূত মার্কিন পরমাণু বিজ্ঞানী ড. মেহরান খোশে।
মেহরান খোশের দাবি, বিশ্বের বিভিন্ন অঞ্চলে ৬ থেকে ৮ মাত্রার যেসব ভূমিকম্প হচ্ছে, তা মহাভূমিকম্পের পূর্বাভাস। এসব ভূমিকম্পের মধ্যে রয়েছে অবিনাশী ভূমিকম্পের অশনিসংকেত। আগামী বছরের সেপ্টম্বর মাসের মধ্যে যেকোনো সময় বিধ্বংসী ভূমিকম্প হতে পারে বিশ্বে, যা সব কিছু তছনছ করে দিতে পারে।
ড. খোশের ভবিদ্বাণী অনুযায়ী মহাসুনামির হওয়ার আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকায়। আর তা যদি সত্যি ঘটে যায়, তাহলে এই দুই মহাদেশ ল-ভ- হয়ে যাবে। গুঁড়িয়ে যাবে আকাশচুম্বি অট্টালিকা, তলিয়ে যাবে বিশাল জনপদ। প্রবল জলোচ্ছাসে তলিয়ে এবং ভূগর্ভে চাপা পড়ে মরবে এসব অঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েক লাখ মানুষ ‘মহাভূমিকম্প থেকে বাঁচা’ নামে একটি প্রশিক্ষণ মহড়ায় অংশ নেয়। এতে শেখানো হয়, বড় ধরনের ভূমিকম্প হলে কীভাবে উদ্ধারকাজ চালাতে হবে। এই মহড়ায় হাজির হয়ে পরমাণু বিজ্ঞানী খোশে তার ভবিদ্বাণী করে আমেরিকাবাসীকে সতর্ক করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।