সুনামপুর-চন্দরপুর সেতু থেকে মদ্যপান অবস্থায় ১ জন গ্রেফতার

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৬

গোলাপগঞ্জ প্রতিনিধি:

গোলাপগঞ্জের সুনামপুর-চন্দরপুর সেতুর উপর থেকে মদ্যপান করা অবস্থায় আনোয়ার হোসেন আনুর(৪৮) নামে ১ জনকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।সোমবার রাত ৯ টায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সূত্রে জানাযায়,গোলাপগঞ্জ মডেল থানার এসআই সাকিব ও এসআই জাফরের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯ টার দিকে অভিযান চালিয়ে চন্দরপুর সেতুর উপর থেকে মাতাল অবস্থায় আনোয়ার হোসেন অনুর(৪৮)কে গ্রেফতার করা হয়।সে রায়গড় গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে।
এ ব্যাপারে গ্রেফতারের সততা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি একে এম ফজলুল হক শিবলি।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকের সাথে আলাপ কালে জানা যায় রহস্যজনক কারনে তাকে পরিকল্পিতভাবে গ্রেফতার করানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এই সংবাদটি 362 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ