সিলেট-তামাবিল সড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত

প্রকাশিত: ৭:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০১৭

সিলেট-তামাবিল সড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত

সিলেট-তামাবিল সড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠিয়েছে।

মহানগরীর শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সী দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, শাহপরান থানাধীন নিপবন এলাকায় সিলেট-তামাবিল সড়কে সিলেটগামী একটি মিনি ট্রাকের (সিলেট ড-১১-২২০৫) সঙ্গে বিপরীতগামী একটি সিএনজিচ অটোরিকশার (সিলেট-থ-১২-৪৩৭৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতরা অটোরিকশায় ছিলেন।

এই সংবাদটি 1066 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ