ঢাকা |
প্রকাশিত: ৩:২৩ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০১৮
সিলেটের দুই উপজেলায় পাথর কোয়ারিতে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় দেলোয়ার ও জুয়েল নামে দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় একজন ও সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের লামাপুঞ্জি এলাকায় দুই শ্রমিক নিহত হন।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খাঁন যুগান্তরকে বলেন, মঙ্গলবার দুপুরে শাহ আরেফিন টিলায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক এখলাছ মিয়া নিহত হন।
গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় যুগান্তরকে বলেন, কোয়ারি এলাকায় মেশিনে কাজ করতে গিয়ে পাইপের আঘাতে নাজিম উদ্দিন ও ধসে পাথর চাপায় ওসমান মিয়া নিহত হন। এ ঘটনায় দেলোয়ার ও জুয়েল নামে দুইজনকে আটক করা হয়েছে। নিহত তিন শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
তবে স্থানীয় সূত্রের দাবি, মঙ্গলবার বিকালে কোয়ারিতে পাথর উত্তোলনের কাজ করছিলেন নাজিম উদ্দিন। এমন সময় কোয়ারি এলাকায় স্থাপিত বোমা মেশিনের পাইপ খুলে গেলে নাজিম আঘাত পান। তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।