সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১০৩৪ করোনা রোগী শনাক্ত, মারা গেছেন ১১ জন

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মে ১১, ২০২০

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১০৩৪ করোনা রোগী শনাক্ত, মারা গেছেন ১১ জন

দেশে গত ২৪ ঘণ্টায় জন সর্বোচ্চ ১০৩৪ করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন আরও ১১ জন।
এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৩৯ । দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৯১।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭২০৮ টি। ৩৭ টি ল্যাবে এই পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয়েছে ৭২৬৭ টি।

আজ সোমবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এই সংবাদটি 556 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ