সাঁথিয়ায় মাদকব্যবসায়ীর বাড়ি থেকে প্রাইভেটকার উদ্ধার

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৮

সাঁথিয়ায় মাদকব্যবসায়ীর বাড়ি থেকে প্রাইভেটকার উদ্ধার

রাজশাহী ব্যুরো : পাবনার সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানা পুলিশ অভিযান চালিয়ে জনি বিশ্বাস নামে এক মাদকব্যবসায়ীর বাড়ি থেকে প্রাইভেটকার আটক করেছে।
পুলিশ জানায়, উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের কুমিরগাড়ী বিশ্বাসপাড়ায় আলী বিশ্বাসের ছেলে জনি বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে ওই প্রাইভেটকার আটক করে।
শনিবার (০৩ নভেম্বর) রাতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১২-০৯৪৫) ফেলে রেখে পালিয়ে যায়।
প্রাইভেটকারে করে বড় চালানের মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।
পুলিশ কারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, জনি এলাকার বড় মাদকব্যবসায়ী।
তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

এই সংবাদটি 499 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ