ঢাকা |
প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৮
সাদিক অাহমেদ
শ্রীমঙ্গল,মৌলভীবাজার।
শ্রীমঙ্গলে অাগুনে পুড়ে গেছে চা শ্রমিকের একটি বাড়ি।এতে প্রায় বাড়ির অাসবাবপত্র সহ ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।বাড়িটির প্রায় সব অাসবাব অাগুনে পুড়ে গেছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সাতগাঁও ইউনিয়নের ছনখলা চা-বাগান এলাকার সাবেক চা শ্রমিক পঞ্চায়েত সভাপতি হরিলাল কুর্মীর বাড়িতে এই ঘটনাটি ঘটে।
হরিলাল অামাদের জানান -তার বাড়িতে অাগুন লেগেছে মানুষের মুখে শুনে তিনি বাড়িতে এসে দেখেন বাড়ির সব অাসবাবপত্র সহ অাগুনে জ্বলে যাচ্ছে।
পরে এলাকাবাসীর সহযোগিতায় শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসকে খবর দিলে তৎক্ষণাৎ ফায়ার সার্ভারের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে।প্রায় ১ ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ইউনিট অাগুন নিয়ন্ত্রণ করলেও বাড়িটির অাসবাব সহ বাড়ির একাংশ অাগুনে জ্বলে যায়।
ফায়ার সার্ভিস শ্রীমঙ্গল স্টেশনের দলনেতা স্বপন লাল চক্রবর্তী বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা ধারনা করছি।
ঘটনার খবর জানতে পেরে সাতগাঁও ইউপি চেয়ারম্যান মিলন শীল ও চা-বাগানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।