শ্রীমঙ্গলে চায়ের ৫ম নিলাম অনুষ্ঠিত: নিলামে উঠলো সাড়ে ২২ লাখ কেজির বেশী চাপাতা

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৮

শ্রীমঙ্গলে চায়ের ৫ম নিলাম অনুষ্ঠিত: নিলামে উঠলো সাড়ে ২২ লাখ কেজির বেশী চাপাতা

চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে ৫য় বারের মতো চা নিলাম কার্যক্রম শুরু হয়েছে।শ্রীমঙ্গল-মৌলভীবাজার রোডে খান টাওয়ারে অবস্থিত শ্রীমঙ্গল অকশন সেন্টারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চায়ের বায়ার ও ব্রোকার্সরা এতে অংশ নিয়েছেন। শ্রীমঙ্গলে অবস্থিত টি প্ল্যান্টার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর ২০১৮খ্রি. সোমবার শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে প্রায় ৭০ কোটি টাকা মূল্যের চাপাতা নিলাম ডাকা হয়েছে। মোট ৪১৬৫ লট অর্থাৎ ৪১৬৫০ বস্তা অর্থাৎ ২২,৯০,৭৫০ কেজি চাপাতা নিলামে উঠেছে।

এই বছরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেট অঞ্চলে প্রথমবারের মতো ‘চা নিলাম’ কার্যক্রম শুরু হয়েছিলো। দেশের চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে শুরু হয়েছিলে এই কার্যক্রম। ১৮৫৭ সালে সিলেটে চা উৎপাদন শুরুর প্রায় দেড় শ বছর পর প্রথমবারের মতো সিলেটের চা সিলেটেই নিলাম হয়েছিলো।
এর আগে চা নিলাম কার্যক্রমের জন্য বেশ কয়েকবার দিন-তারিখ ঠিক করেও কার্যক্রম শুরু করা যায়নি।

শ্রীমঙ্গলে অবস্থিত টি প্ল্যান্টার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) তথ্যমতে চায়ের প্রথম নিলামে চা ওঠে পাঁচ লাখ ৫৭ হাজার কেজি, দ্বিতীয় নিলামে ১২ লাখ ৮৮ হাজার ৬৫০ কেজি ও তৃতীয় নিলামে উত্তোলন করা হয় ১৮ লাখ ৪ হাজার কেজি, চতুর্থ নিলামে ২২ লাখ ১১ হাজার ৫৫০ কেজি পাতা। পঞ্চম নিলামে ২২ লাখ ৯০ হাজার ৭৫০ কেজি চা পাতা ওঠে।

দেশের সিংহভাগ চা উৎপাদনে সিলেট অঞ্চলের একক আধিপত্য থাকলেও পণ্যটির আন্তর্জাতিক নিলাম কেন্দ্রের অবস্থান চট্টগ্রামে। সিলেট থেকে উৎপাদিত চা চট্টগ্রাম নিয়ে এর পর তা নিলামে তোলেন সংশ্লিষ্টরা। এ কারণে মান কমার পাশাপাশি পরিবহন ব্যয় যুক্ত হওয়ায় চায়ের দাম বেড়ে যায়। এ সমস্যা সমাধানে দীর্ঘদিন থেকে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে চায়ের নিলাম কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্টরা। অবশেষে তাদের দাবি পূরণ হলো।

দেশের ১৬৪টি চা বাগানের মধ্যে সিলেট বিভাগে রয়েছে ১৩৫টি। এর মধ্যে মৌলভীবাজারে ৯২টি রয়েছে; বাকি ৪৩টি সিলেট ও হবিগঞ্জ জেলায়। এ ছাড়া চট্টগ্রাম, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া ও পঞ্চগড় জেলায় আরও ২১টি বাগান রয়েছে।

এই সংবাদটি 692 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ