ঢাকা |
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, মে ১৯, ২০১৭
বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার দত্তপাড়া চাটখিল সীমান্তবর্তী এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।
রাসেল নোয়াখালীর চাটখিলের চয়ানী টকবা গ্রামের আব্দুল করিমের ছেলে।
এর আগে বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর গ্রামের কবিরাজ বাড়ির একটি পরিত্যক্ত বাড়ি থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও ১১পিস ইয়াবাসহ রাসেল এবং বাবলু নামে দু’জনকে আটক করে পুলিশ। আটক বাবলু সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের নুরুল আমিনের ছেলে।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেন জানান, আটক রাসেলকে নিয়ে তার দেয়া তথ্যে দত্তপাড়া চাটখিলে রাতে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে রাসেলের সহযোগীরা।
এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এরই ফাঁকে রাসেল পালাতে গেলে সহযোগীদের গুলিতে মারা যান। তার লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। রাসেলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে বলে জানান ওসি মোক্তার হোসেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।