মুদি দোকানের আড়ালে অবৈধ ব্যবসার অভিযোগ

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২০

মুদি দোকানের আড়ালে অবৈধ ব্যবসার অভিযোগ

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
মুদি দোকানের আড়ালে দোকানী মজিবর মুন্সি অবৈধ ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ময়মনসিংহের ভালুকা থানার বাটাজোর বাজারে নতুন বাজার (২ নং ওয়ার্ড) মনিচালা পাড়ার বাসিন্দা মৃত খালেক খলিফার ছেলে মজিবর মুন্সি (৫৫) তার মুদি দোকানের আড়ালে অবৈধ শক্তি বর্ধক ও মোটা চিকন হওয়ার অবৈধ ঔষধ বিক্রি করছেন হরহামেশাই। ভালুকা প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বিশাল তবিয়তেই চলছে মজিবরের মাদকের ব্যবসা।

এলাকার স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা যায়, মাদক দ্রব্য ব্যবসায়ীদের সঙ্গে নিবিড় যোগাযোগ ও তার মুদি দোকান থেকেই বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারও হয়েছেন। মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতির তোয়াক্কা না করে প্রকাশ্য দিবালোকেই চলছে মজিবরের মাদকের ব্যবসা। এভাবে চলতে থাকলে সিডস্টোর বাটাজোর এলাকার যুব সমাজ ধ্বংস হবে তাতে কোন সন্দেহের অবকাশ নেই বলে মন্তব্য করেছেন সচেতন মহল।

এই সংবাদটি 723 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ