মিরসরাইয়ের মাজেদা হক উচ্চ বিদ্যালয়ে পুরষ্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০১৭

মিরসরাইয়ের মাজেদা হক উচ্চ বিদ্যালয়ে পুরষ্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
রেদোয়ান জনি::
মিরসরাইয়ের মাজেদা হক উচ্চ বিদ্যালয়ে পুরষ্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১২ আগষ্ট) বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (প্যানেল-২) ইয়াছমিন আক্তার কাকলী, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আবদুল মোনায়েম চৌধুরী, আবু বক্কর, নির্দশন বড়–য়া, রফিকুল ইসলাম, সাবেক সদস্য আমিনুর রহমান, মায়ানী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল হক আজাদ, সাবেক ইউপি সদস্য এমরান হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থী বেলাল হোসেন ও জেএসসি পরীক্ষার্থী আফসানা আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়। ক্রীড়া অনুষ্ঠানে ৪২ টি ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

এই সংবাদটি 1112 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ