ঢাকা |
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, মে ৫, ২০২০
ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোঃ মোস্তফা কামাল
ময়মনসিংহের নান্দাইলে নবী হোসেন (৪৮) নামে এক মাছ ব্যবসায়ীর চোখ উপড়ানো ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নবী হোসেনের চাচাত ভাই সাইফুল ইসলাম তৈয়ব নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৪ মে) দুপুর ১২ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার ঝালুয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত নবী হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পাইকুড়া পরা নাগডোর গ্রামের মৃত দিদার আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, গত রবিবার (৩ মে) বিকেলে নবী হোসেন তাঁর চাচাতো ভাই সাইফুল ইসলাম তৈয়বকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে ঈশ্বরগঞ্জ উপজেলার শিবচর এলাকার একটি হ্যাচারিতে মাছের পোনা কিনতে যায়। এরপর রাতে চাচাতো ভাই বাড়ি ফিরে গেলেও নবী হোসেন নিখোঁজ থাকেন।’
এদিকে চাচাতো ভাই তৈয়ব বাড়িতে এলেও নবী হোসেন না আসায় তৈয়ব বাড়িতে জানায়, ‘রাত হয়ে যাওয়ায় ভাই নবী হোসেন ঈশ্বরগঞ্জ থেকে একটি সিএনজি যোগে বাড়িতে চলে আসবে বলে জানায়। পরে আর তার (তৈয়ব) সাথে দেখা হয়নি। এ অবস্থায় বাড়ি না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে আশপাশ উপজেলার হাসপাতালে খবর নিয়ে জানতে পারে নান্দাইলের ঝালুয়া এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে রয়েছে। পরে সেখানে গিয়ে পরিবারের লোকজন নবী হোসেনের মরদেহ শনাক্ত করেন।’
ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দীকী জানান, ‘ঘটনাটি খুবই রহস্যজনক। নিহত ব্যক্তির সাথে থাকা টাকা ছিল। তা ছাড়া চোখ উপড়ানো ছাড়াও মাথায় ধারালো অস্ত্রের কোপ ও সড়কে ফেলে রাখার পর দুই পায়ের ওপর দিয়ে ভারী যানবাহন যাওয়ায় পা দুইটি ছিন্নভিন্ন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে এটা পরিকল্পিত হত্যা।’
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।