মক্তবে যাওয়ার পথে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২১

মক্তবে যাওয়ার পথে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত

ডেস্ক নিউজঃ
গাজীপুরে ট্রাকচাপায় মক্তবে যাওয়ার পথে রাফিন পালোয়ান (৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।
সোমবার সকালে কাপাসিয়া-কালীগঞ্জ সড়কের চাঁদপুর জালিসা উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফিন চাঁদপুর ইউনিয়নের জালিসা গ্রামের মনির পালোয়ানের ছেলে।

স্বজনরা জানান, উপজেলার চাঁদপুর ইউনিয়নের জালিসা গ্রামের ওই কিশোর সকাল ৭টার দিকে আরবি পড়তে মক্তবে যাচ্ছিল। পথে কালীগঞ্জ-কাপাসিয়া সড়কের জালিসা উত্তরপাড়া জামে মসজিদের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
পরে পালিয়ে যাওয়ার পথে গাজীপুর-আজমতপুর-ইটা খোলা আঞ্চলিক মহাসড়কের আজমতপুর চৌরাস্তা থেকে কাপাসিয়া থানা পুলিশ ট্রাকটি আটক করে।
এ ব্যাপারে কাপাসিয়া থানা এসআই মিজানুর রহমান যুগান্তরকে বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি 571 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ