ঢাকা |
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২০
মোঃমোস্তফা কামাল ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহে ভালুকা উপজেলার খিরু নদী থেকে হাত পা বাঁধা অর্ধগলিত অজ্ঞাত যুবতী নারী লাশ উদ্ধারের তিনদিন পর তার পরিচয় মিলেছে।
বুধবার (১৭ জুন) ভোররাতে হত্যা ঘটনার সাথে জড়িত সন্দেহে মনির হোসেন (২৩) ও জামাল হোসেন (২৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করে।পরে তাদের জিজ্ঞাসাবাদে ওই নারীর পরিচয় ও হত্যা ঘটনার রহস্য উম্মোচিত হয়।
ভালুকা মডেল থানার এক প্রেস রিলিজ থেকে জানা যায়, উপজেলার মামারিশপুর গ্রামের ওমর ফারুকের মেয়ে কানিজ ফাতেমা গত ৩ জুন রাত ৮ টার সময় ভালুকা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে গ্রেপ্তারকৃত উপজেলার কাঠালী গ্রামের জহির হোসেনের ছেলে মনির হোসেন ও আইয়ূব আলী শেখের ছেলে জামাল হোসেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড খীরু নদী সংলগ্ন আজিজুল হকের গাছের বাগানে নিয়ে অজ্ঞাত আরো ২/৩ জনকে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। এ সময় কানিজ ফাতেমা ডাক চিৎকার শুরু করলে আসামিরা প্যান্টের ব্যাল্ট দিয়ে ফাতেমার গলায় ফাঁস দিয়ে স্বাসরোধে তাকে হত্যা করে এবং হাত পা বেঁধে খিরু নদীতে ফেলে দেয়।
প্রসঙ্গত, গত ১৪ জুন রোববার বিকেলে উপজেলার কাঠালী গ্রামের কালেঙ্গারপাড় এলাকা থেকে ভাসমান অবস্থায় ভালুকা মডেল থানা পুলিশ হাত পা বাঁধা অর্ধগলিত অজ্ঞাত নারীর লাশটি উদ্ধার করে। পরে মডেল থানার এসআই আবু তালেব বাদি হয়ে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা (নম্বর-১৯) দায়ের করেন।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইনউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত দুই যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।