ঢাকা ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, মে ১৭, ২০১৮
স্টাফ রিপোর্টারঃ বড়লেখা ছাত্র কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক ও এমসি কলেজের ছাত্র কামরুল ইসলাম বাবুর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
১৫ মে মঙ্গলবার বিকেল ৬ ঘটিকার সময় ১নং ব্লকের ১১১নং কক্ষের সামনে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- ঘটনার দিন কামরুল ইসলাম বাবু তিনি তার ১১১ নং রুমে একা ছিলেন। ঐ দিন বিকাল ৬ ঘটিকার সময় অতর্কিত ভাবে সাইফুর রহমান নামের এক বহিরাগত ছাত্রলীগ কর্মী হকিস্টিক ও স্টাম্প দিয়ে এলোপাতাড়িভাবে কামরুল ইসলামকে আঘাত করে। এ সময় তার চিৎকার শুনে পাশর্^বর্তী রুম ও খেলার মাঠে থাকা জুবেদ, শিহাব, হাবিব, তোফায়েল,মাহফুজ,নাইম ও শাহীন নামের শিক্ষার্থীরা এসে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কামরুল ইসলাম বাবু বলেন-সাইফুর রহমানের সাথে আমার কোন বিরোধ বা তার সাথে আমার কোন সুসম্পর্ক নেই। কি কারনে আমার উপর হামলা করলেন তা আমি নিজেই বুঝে উঠতে পারছিনা । সাইফুর রহমান এই কলেজের কোন ছাত্র নয়। সে বহিরাগত।
এ ব্যাপারে সময়চিত্রের সাথে মুঠোফোনে আলাপকালে হল সুপার আলী হায়দার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনার বিষয়ে অধ্যক্ষকে অবহিত করেছি । কি কারণে ঘটনাটি ঘটেছে তা এখনো স্পস্ট নয়।
কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলায় বড়লেখা ছাত্র কল্যাণ সংঘের সভাপতি ফাহিম আহমদ হামিম ও যুগ্ম সম্পাদক আবিদ আনোয়ার এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।