ঢাকা |
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৮
বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় গত দুইদিন ধরে কাকলী রানী দাস (১৭) নামে এক কলেজ ছাত্রী নিখোঁজ রয়েছে। তাঁকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
নিখোঁজ কাকলী বড়লেখা উপজেলার দক্ষিণ-শাহবাজপুর ইউনিয়নের ঘোলষা গ্রামের মিকন দাসের মেয়ে এবং বড়লেখা সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা মিকন দাস বড়লেখা থানায় সাধারণ ডায়েরি (নং-৬৪/১৮) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, কাকলী রানী দাস গত ১ সেপ্টেম্বর শনিবার কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সে বাড়ি না ফেরায় স্বজনরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন কলেজ বন্ধ রয়েছে। স্বজনরা তাকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও পাচ্ছেন না।
এ ব্যাপারে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন সোমবার সন্ধ্যা ৭টায় বলেন, ‘এক কলেজ ছাত্রী নিখোঁজের ঘটনায় তার বাবা থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।