বিয়ানীবাজার পৌরশহরের ব্যবসায়ী লায়ন আলহাজ্ব আব্দুল হাছিবের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৮

বিয়ানীবাজার পৌরশহরের ব্যবসায়ী লায়ন আলহাজ্ব আব্দুল হাছিবের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার :

আজ ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলার পৌরশহরের সুনামধন্য প্রতিষ্ঠান হাছিব বস্তবিতান ও কয়ছর বস্তবিতানের স্বত্তাধীকারি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম লায়ন আলহাজ্ব আব্দুল হাছিবের পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর হৃদরোগে আক্তান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
তিনি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রাম বরইকান্দি’র বাসিন্দা। লায়ন মরহুম আলহাজ্ব আব্দুল হাছিব মৃত্যু’র আগ পর্যন্ত একাধারে কোনাগ্রাম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সভাপতি, কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, এনাফ ফাউন্ডেশন বিয়ানীবাজার’র চেয়ারম্যান, সহ- সভাপতি সুজন বিয়ানীবাজার উপজেলা, সভাপতি আল আমিন সুপার মার্কেট, সোস্যার্ল অর্গানাইজেশন বিয়ানীবাজার সিলেট শাখার সহ- সভাপতি, কর্মসূচী বাস্তবায়ন কমিটি ইসরাফ- তসিরা শিক্ষা সেবা ফাউন্ডেশন বিয়ানীবাজার, সদস্য সচিব, আজীবন সদস্য লায়ন শিশু হাসপাতাল সিলেট ও গভর্নিংবডি বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ, কার্যনির্বাহী সদস্য দুস্ত অসহায় মুক্তিযোদ্ধা কল্যাণ টাষ্ট্র বিয়ানীবাজার ও পর্যটন সাব কমিটি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। এছাড়াও উপজেলার শিক্ষা বিস্তারের পাশপাশি তিনি নানা সমাজসেবা মূলক কর্মকান্ডে বিশেষ অবদান রাখেন। ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর লায়ন আলহাজ্ব আব্দুল হাছিবের অকাল মৃত্যুতে বিয়ানীবাজারবাসী একজন অবিভাবক হারিয়েছিলো।
এদিকে, পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার কোনাগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদে আগামী শুক্রবার ও ২৫ সেপ্টেম্বর মঙ্গবার উপজেলার পৌরশহরের কলেজ মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
দোয়া অনুষ্ঠানে মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাংখী ও অনুরাগীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে ।

এই সংবাদটি 1063 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ