বিয়ানীবাজার থানায় নতুন ওসির যোগদান

প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৮

বিয়ানীবাজার থানায় নতুন ওসির যোগদান

স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) অবণী শংকর কর যোগদান করেছেন। বুধবার দুপুরে তিনি বিদায়ী ওসি শাহজালাল মুন্সীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। তিনি ঢাকার অপরাধ দমন বিভাগ থেকে সরাসরি বিয়ানীবাজার থানায় এসে যোগদান করলেন। তাঁর গ্রামের বাড়ি মাগুরা জেলায়। তিনি ১৯৯৮ইং সালে পুলিশের উপ-পরিদর্শক পদে যোগদান করেন। পরবর্তীতে ২০১০সালে তিনি পুলিশের পরিদর্শক পদে পদোন্নতি পান। তিনি এর আগে রাজধানী ঢাকার যাত্রাবাড়ি থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে ওসি অবণী শংকর দুই কন্যা সন্তানের জনক।

এদিকে নবনিযুক্ত অফিসার ইনচার্জ অবণী শংকর কর বিয়ানীবাজারে তাঁর দায়িত্বকালে রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ সকল শ্রেনী পেশার সাথে সংশ্লিষ্ট সবার সহযোগীতা কামনা করেছেন। তিনি বলেন, বিয়ানীবাজারের সকল অপরাধ নিয়ন্ত্রণ এবং এ জনপদের মানুষকে শান্তিতে রাখাই হবে তাঁর প্রথম কাজ।

এই সংবাদটি 684 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ