বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় আহত নাজিম উদ্দিনের অবস্থা সংকটাপন্ন

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০১৯

বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় আহত নাজিম উদ্দিনের অবস্থা সংকটাপন্ন

স্টাফ রিপোর্টার: বিয়ানীবাজারে সড়ক দূর্ঘটনায় আহত নাজিম উদ্দিনের অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তাকে সিলেট ওয়েসিস হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
নাজিম উদ্দিন (২২)’ র বাড়ী বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের ইটাউরি কান্দিগ্রামে । ১০ মার্চ রবিবার বিয়ানীবাজার-বারইগ্রাম সড়কে সিএনজি অটোরিক্সা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সার চালকসহ ৫ যাত্রি আহত হন । সকাল সাড়ে ১১টার দিকে সড়কের জলঢুপ উচ্চ বিদ্যালয় সংলগ্ন অংশে এ দূর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । স্থানীয়রা জানান, বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাক (মৌলভীবাজার ড- ১১-০৫৪৩) জলঢুপ উচ্চ বিদ্যালয়ের সামনে এসে অটোরিক্সা (সিলেট থ- ১২-২৭১৯) চাপা দেয়। অটোরিক্সাটি বিয়ানীবাজার থেকে শাহবাজপুর যাচ্ছিলো। দূর্ঘটনার পর পর ট্রাক চালক পালিয়ে যায়। আহত অন্যান্যদের নাম পরিচয় এখনো জানা যায়নি তবে নাজিম উদ্দিন ও তার পরিবার এখন দিশেহারা অবস্থায় আছেন। নাজিম উদ্দিনের পিতা লাল মিয়া জানান- স্থানীয় মুরব্বীয়ানরা আহতদের মধ্য হতে বাকীদের চিকিৎসার ব্যয়ভার বহন করার জন্য সিএনজি মালিককে দায়িত্ব দেন এবং মারাত্নক অবস্থার দরুন ট্রাক মালিককে আমার ছেলের চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব দেন কিন্তু এখনো ট্রাক মালিক (নজরুল) আমাদের কোন খোঁজ খবর নিচ্ছে না। আমরা গরীব অসহায় মানুষ এখন দিশেহারা হয়ে আছি এবং এ ব্যাপারে আইনের আশ্রয় নেয়ার প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ওসি এ প্রতিবেদককে দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং অভিযোগ পেলে মামলা রুজু করবেন বলে জানান।

এই সংবাদটি 2234 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ