বিশ্বনাথে অগ্নিকান্ডে একই পরিবারের ৬ জন আহত

প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮

বিশ্বনাথে অগ্নিকান্ডে একই পরিবারের ৬ জন আহত

বিশ্বনাথ (সিলেট) থেকে:
সিলেটের বিশ্বনাথে নিজ বসতঘরে অগ্নিকান্ডে একই পরিবারের ৬জন অগ্নিদগ্ধ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রার ২টায় উপজেলার অলংকারী ইউনিয়নের রহিমপুর পূর্বপাড়া গ্রামের ফারুক মিয়ার বসতঘরে এ ঘটনাটি ঘটে। অগ্নিদগ্ধরা হলেন, ফারুক মিয়া (৫০), তার স্ত্রী চম্পা বেগম (৪২), মেয়ে রিপা বেগম(১৮), ছেলে এমাদ উদ্দিন (১৪), ইমরান আহমদ (১২) ও নিজাম উদ্দিন(১০)। প্রতিবেশীরা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ৬জনকে সিওমেক হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে চম্পা বেগম, রিফা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এরমধ্যে নিজাম উদ্দিনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন আহতদের স্বজন বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির কমিশনার আব্দুল মতিন রনি। তিনি এই অসহায় পরিবারের চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতার খুবই প্রয়োজন বলে জানান।

এই সংবাদটি 694 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ