বারইয়ারহাটে ট্রেনে কাটা পড়ে মহিলা নিহত

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৮

বারইয়ারহাটে ট্রেনে কাটা পড়ে মহিলা নিহত
মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ের বারইয়ারহাটে ট্রেনে কাটা পড়ে এক মহিলা নিহত হয়েছে। বৃহস্পতিবার ১২ জুুুুলাই দুপুর ১২ টা ২০ মিনিটের সময় রেল ক্রসিংয়ের উত্তর পাশে রেল লাইন পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মহিলার নাম রেহানা আক্তার (৩৫) ।সে করেরহাট ইউনিয়নের নলকো গ্রামের জুনাব আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত রেহানা আক্তার বারইয়ারহাট বাজারে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে রেল লাইন পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্হলে মৃত্যুবরণ করেন।

এই সংবাদটি 645 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ