ঢাকা |
প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২৩
প্রেস ক্লাব এলাকা ত্যাগ করবেন না আন্দোলনরত শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা। শিক্ষকরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান অথবা প্রতিনিধির মাধ্যমে হলেও তার কথা শুনতে চান। তাই গ্রীষ্মকালীন ছুটি বাতিল হলেও আগামীকাল তারা ক্লাসে ফিরবেন না।
এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. কাওছার আহমেদ শুক্রবার যুগান্তরকে বলেন, আসলে শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা হয়নি। আমরা যাওয়ার পর তিনি জানতে চান দাবি কী? দাবির কথা বলার পরই তিনি বক্তৃতা দেওয়া শুরু করেন। বক্তব্যে সরকার কী কী দিয়েছে তা উল্লেখ করেন। সুতরাং ওখানে কোনো আলোচনা হয়নি। এ অবস্থায় বৈঠক শেষ করে দেওয়ার পর আমি অনুমতি নিয়ে দাবির ব্যাপারে কথা বলি। কিন্তু তিনি সাফ জানিয়ে দেন, নির্বাচনের আগে সম্ভব নয়। তখন আমি এটাও বলি যে, আপনি যদি এখন শতভাগ উৎসব ভাতা দেওয়ার ঘোষণা দেন তা নির্বাচনের আগে দিতে হবে না। কিন্তু তিনি আমাদের কথা আমলে নেননি। আসলে শিক্ষামন্ত্রী কৌশল করছেন। আমরাও আন্দোলন করছি। গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে স্কুল খুলে দেওয়া সেই কৌশলেরই অংশ। কিন্তু কোনো কৌশলের কাছে শিক্ষকরা নতিস্বীকার করবেন না। তারা ক্লাসে ফিরে যাবেন না। আন্দোলন অব্যাহত থাকবে।
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ১১ জুলাই থেকে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। পরে ১৬ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানোর কর্মসূচি পালন করছেন তারা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।