ঢাকা |
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪
মোঃ রুকুনুজ্জামান (পার্বতীপুর) দিনাজপুরঃ
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার, গার্ড, টিটিই) পার্বতীপুর শাখার উদ্দ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ১১টার সময় পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন ১নং প্লাটফর্মে দাবী-দাবা আদায়ের লক্ষ্যে বিক্ষোভ-মিছিল করে।
রেলওয়ের রানিং স্টাফদের মাইলেজ, মাইলেজসহ পেনশন, মাইলেজ জটিলতার নিরসন. আগামী ১৩ জুন ২০২৩ এর আগেই পূর্বের ন্যয় রানিং স্টাফদের ৭৫% মাইলেজ যোগে পেনশন ও অনুতোষিক নিষ্পত্তি, আইবাস সিস্টেম রানিং স্টাফদের বেতন ভাতা প্রদান, নিয়োগ বিধি-২০২০ সংশোধন করে পদোন্নতি প্রদান ও চুক্তিভিত্তিক ও আউটসোর্সিং এর মাধ্যমে লোক নিয়োগ বন্ধ করা, রেল সচিব মহদয়ের প্রতিসূতি অনুযায়ী ৩০ নভেম্বররর ২০২৪ মধ্যে সকল দাবী-দাবা পুরণের কথা থাকলেও তা বাস্তোবায়ন করা হয়নাই এরই প্রেক্ষিতে, দাবী-দাবা আদায়ের লক্ষ্যে বিক্ষোভ-মিছিল করে।
বিক্ষোভ-মিছিল শেষে আলোচনা সভায় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের কার্যকরী কমিটির, অহাবায়ক পার্বতীপুর শাখার বি. এম শহিদুল আলম, সহ-অর্থ সম্পাদক কবির হোসেন, সানয়ার হোসেন, কবির হোসেন, কাজী ওহেদুজ্জামান, রোকনুজ্জামান, বেদানুর রহমান, আনিছুর রহমান, মোস্তাফিজুর রহমান, জাহিদুল ইসলাম, আতাউর রহমান, আসরাফুল ইসলাম সুজন, তৌফিক রহমান, আরও অনেকে উপস্তিত থেকে বক্তব্য রাখেন, বক্তব্যকালে রানিং স্টাফদের দাবী-দাবা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার আহবান জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।