ঢাকা |
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৭
এম,এ সাঈদ পঞ্চগড় প্রতিনিধি: “স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে নিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোদা উপজেলা পরিষদ চত্তরে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী ফলদবৃক্ষ মেলা ২০১৭।
আজ এ উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্তর থেকে বের
হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা চত্তরে এসে শেষ হয়।
পরে মেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ। মেলা উদ্বোধন শেষে প্রধান অতিথি বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন এবং উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে একটি ফলদ বৃক্ষের চারা রোপণ করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।