ঢাকা |
প্রকাশিত: ২:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৮
২১ ডিসেম্বর ২০১৮
একাদশ সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো বলে দাবি করেছেন পুলিশ প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
www.somoychitro.comতিনি বলেছেন, নির্বাচনে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। সমন্বয় ও প্রস্তুতি সবচেয়ে ভালো। পুলিশের বিরুদ্ধে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নানা বিষয়ে অব্যাহতভাবে অভিযোগ করে যাচ্ছে। এরই মধ্যে বৃহস্পতিবার সিইসি কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠকের পর আইজিপি এ কথা বলেন।
এর আগে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান, এসবির প্রধান শহীদুল ইসলাম, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম ও উপ-কমিশনার প্রলয় কুমার জোয়ারদার। এক ঘণ্টার বেশি সময় ধরে অনুষ্ঠিত বৈঠকের পর আইজি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সাক্ষাতের সময় ইসির সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, সার্বিক পরিস্থিতি সম্পর্কে সিইসিকে অবহিত করতে পুলিশের শীর্ষ কর্মকর্তারা তার সঙ্গে বৈঠক করেন। তারা বলেছেন, পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে।বুধবার কয়েকজন পুলিশ কর্মকর্তার বদলির বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, নির্বাচনের সময়ে কোনো কর্মকর্তাকে বদলির এখতিয়ার নির্বাচন কমিশনের। তারা এটা নিয়ে কোনো আলোচনা করেননি।
আইজিপি বলেন, নির্বাচনে এখন পর্যন্ত যে শান্তিপূর্ণ পরিবেশ আছে, তা অব্যাহত থাকলে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তবে ঢালাও যে অভিযোগ, এরকম কিছু আমাদের কাছে নেই।
পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশ মানছে না বলে ঐক্যফ্রন্টের অভিযোগের বিষয়ে আইজিপি বলেন, এমন অভিযোগ অবাস্তব। শুধু পুলিশ নয়, পুরো প্রশাসনই কমিশনের নিয়ন্ত্রণে। নির্বাচন ভবনে আসার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নিয়ে বাহিনীর পরিকল্পনা ও সর্বশেষ পরিস্থিতি নির্বাচন কমিশনকে জানাতে এসেছিলেন তারা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।