দুই বছরের শিশুর করোনা পজেটিভ

প্রকাশিত: ৪:২৫ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২০

দুই বছরের শিশুর  করোনা পজেটিভ

রাজশাহী জেলার বাগমারায় দুই বছরের শিশুর শরীরে করোনা ধরা পড়েছে। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবে শিশুটির নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ে। তবে শিশুটির মায়ের রিপোর্ট নেগেটিভ এসেছে।

আক্রান্ত শিশুটির নাম মাহিম (২)। তার বাবার নাম ইমরান হোসেন। উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের সুজন পালশা গ্রামে বাড়ি।

রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে শিশুটির নমুনা আসে ১০ জুন। এর আগের দিন বাগমারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটির নমুনা সংগ্রহ করে। করোনা পজিটিভ আসার পর রামেক ল্যাব থেকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।

এই সংবাদটি 594 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ