ঢাকা |
প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে প্রয়াত বর্ষিয়ান নেতার কবর জিয়ারত করলেন বাংলাদেশ আওয়ামীলীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। ২ নভেম্বর বুধবার বিকালে বিকেলে অধ্যাপক রফিকুর রহমান শতাধিক দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রথমে আলীনগর ইউনিয়নের গকুলনগর গ্রামে প্রয়াত উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিক মোহাম্মদ আলীর কবর জিয়ারত করেন এবং সন্ধ্যায় শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী কবরস্থানে সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক মোঃ বেলায়েত আলী মাষ্টারের কবর জিয়ারত করেন। পরে শমশেরনগর বাজারে প্রয়াত আওয়ামীলীগ নেতা বেলায়েত আলী মাষ্টারের পরিবার সদস্যদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন। এ সময় কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিদ্দেক আলী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোশাহীদ আলী, জেলা যুবলীগ সদস্য আব্দুল বাছিত, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। শমশেরনগরে বাংলাদেশ আওয়ামীলীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমানকে ফুল দিয়ে বরণ করেন শমশেরনগর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।