ঝড়ে ক্ষতিগ্রস্থ রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্র পরিদর্শনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৭

রাজশাহী বিভাগীয় চীফ :

ঈশ্বরদীর রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় ঝড়ে গ্যান্ট্রি ক্রেন ভেঙে নির্মাণাধীন ওয়ার্কশপ ভবন বিধ্বস্ত হওয়ার ঘটনায় গতকাল শুক্রবার (২১ এপ্রিল) বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড. ইয়াফেস ওসমান ঘটনাস্থলে ঝটিকা সফর করেছেন। গত বুধবার রাতে সেখানে ঝড় হয়।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, খবর পেয়ে আমি স্বচক্ষে দেখার জন্য এসেছি। গত বুধবার (১৯ এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আবহাওয়া খারাপ থাকায় তখন প্রকল্প এলাকায় কেউই ছিল না।
আবহাওয়ার পূর্বাভাস না পাওয়ায় রাশিয়ান কর্মীরা কাজ শেষে যাওয়ার সময় গ্যান্ট্রি ক্রেন অ্যাংকার (রশি দিয়ে বেঁধে রাখা) না করে যাওয়ায় বাতাসের ধাক্কায় তা রেললাইনের ওপর দিয়ে চলতে চলতে নির্মাণাধীন ওয়ার্কশপের ওপর ভেঙে পড়ে। এটি সামান্য ঘটনা।
ওয়ার্কশপ ভবন টিন ও অ্যাঙ্গেল দিয়ে তৈরি। মূল রিঅ্যাক্টর বসানোর কাজ তো এখনো শুরুই হয়নি।
পরে মন্ত্রী রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ ধরনের কোনো ঘটনা পরবর্তীতে আর যাতে না ঘটে সে ব্যাপারে আরো সতর্ক থাকার জন্য দিকনির্দেশনা ও পরামর্শ দেন তিনি।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. প্রকৌশলী মঞ্জুরুল হক, সাবেক চেয়ারম্যান ও নিউক্লিয়ার পাওয়ার গ্রিড কোম্পানির উপদেষ্টা প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা ড. শওকত আকবর, সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস প্রমুখ

এই সংবাদটি 618 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ