ঢাকা |
প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, মে ১০, ২০১৭
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু ও কালিগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে হরিণাকুন্ডু ও কালিগঞ্জে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হরিণাকুন্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের টুলু মন্ডলের ছেলে মিরাজুল ইসলাম (৩৫), পারবর্তীপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে আমানউল্লাহ (৪৭) ও কালিগঞ্জ উপজেলার মোল্লাপাড়া এলাকার শফিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা খাতুন (৪৫)। হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, পোলতাডাঙ্গা গ্রামের বালেদাড়ীর মাঠে কাজ করছিলেন মিরাজ। সে সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এছাড়াও পারবর্তীপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে আমানউল্লাহ কাজি গাড়ীর মাঠ থেকে গরুর গাড়ীতে ধান নিয়ে বাড়ী আসছিল। সেসময় বজ্রপাতে তার মৃত্যু হয়। কালিগঞ্জের অপর ঘটনায় নিহত আঞ্জুয়ারার ছোট ভাই শরীফ হোসেন জানান, আমার বোন বাড়ীতে ধান সিদ্ধ করার কাজ করছিলেন। সেসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।