জয়পুর পূর্ব-জোয়ার আ.নেছা ও.হক উচ্চ বিদ্যালয়ের বর্ষবরন

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৮

জয়পুর পূর্ব-জোয়ার আ.নেছা ও.হক উচ্চ বিদ্যালয়ের বর্ষবরন
রেদোয়ান হোসেন জনি, মিরসরাই ::
মিরসরাইয়ের করেরহাটে জয়পুর পূর্ব-জোয়ার আ.নেছা ও.হক উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বর্ণিল আয়োজনে বিদ্যালয় থেকে (১৪ এপ্রিল) শনিবার সকাল ১০টায় একটি মঙ্গল শোভাযাত্রা র্যালী বের হয়। হাবিলদার বাসা সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি আবার জয়পুর পূর্ব-জোয়ার আ.নেছা ও.হক উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। এরপরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে চিত্র অংকন প্রতিযোগীতা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত রঞ্জন দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক আনোয়ারুল হক, মনির আহম্মদ, কাঞ্চন বালা দেবী, সাইদুর রহমান, জহির উদ্দিন, শাহ পরান শামীম, মিঠুন কুমার নাথ, লুনা আক্তার, মাধব চন্দ্র পাল, লিপি রানী নাথ ও প্রদীপ কুমার বিশ্বাস।

এই সংবাদটি 757 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ