ঢাকা |
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৬
সম্প্রীতি ও সমন্বয়ের লক্ষ্যে পরিবর্তনের অঙ্গীকার এই স্লোগানকে সামনে নিয়ে জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা’র ২০২৬-২৭ সেশনের নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় লাভ করায় নবনির্বাচিত কমিটিকে সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, সাধারণ সম্পাদক মাসুদ করিম জুয়েল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত জালালাবাদ এসোসিয়েশন ঢাকায় সিলেট বিভাগের অধিবাসীদের কল্যাণের লক্ষ্যে একটি প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন। জালালাবাদ এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি নবনির্বাচিত নেতৃবৃন্দের দক্ষ নেতৃত্বের মাধ্যমে বৃহত্তর সিলেটের জনগণের কল্যাণে আরো সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হওয়ার পাশাপাশি সুনামের সাথে কাজ করবে। নেতৃবৃন্দ সিলেটের ৪ জেলার শিক্ষা ও স্বাস্থ্যের মান উন্নয়নে প্রতি ৩ মাস অন্তর অন্তর একটি সভার করার দাবী জানান।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।