ঢাকা |
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৮
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় বিশেষ অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত হল দিরাই উপজেলার দাউদপুর এলাকার মদন দের ছেলে সংগ্রাম।
জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, থানার সেকেন্ড অফিসার সাইফুল আলমের নেতৃত্বে এএসআই প্রনয় নাল সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৫০ পিচ ইয়াবা সহ গত সোমবার বিকাল ৩ টা ৩০ মিনিটের সময় উপজেলার রানীগঞ্জ রোডের ইছগাঁও রাস্তার মুখ থেকে সংগ্রামকে গ্রেফতার করেন। এব্যাপারে দিরাই থানায় যোগাযোগ করে জানা যায়,সে দিরাই থানার পেশাদার মাদক ব্যবসায়ী। দিরাই থানায় তার বিরুদ্ধে একাদিক মাদক মামলা রয়েছে।দিরাই এলাকা থেকে প্রায় সময় জগন্নাথপুর থানার বিভিন্ন এলাকায় এসে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা বিক্রি করে। এব্যাপারে সাইফুল আলম বাদী হয়ে তার বিরুদ্ধে সংশিষ্ট আইনে মামলা দায়ের করেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার সাইফুল আলম বলেন, ইয়াবা সহ গ্রেফতাকৃত সংগ্রামকে বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।##
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।