চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮

চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের নতুন ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন হুইপ শাহাব উদ্দিন এম.পি ।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে চান্দ্রগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ভিত্তি প্রস্তর উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হুইপ আলহাজ¦ শাহাব উদ্দিন এম.পি। বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী বিকেকানন্দ দাস নান্টু, বড়লেখা সদর ইউনিয়ন চেয়ারম্যান সুয়েব আহমদ, নিজ বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান ময়নুল হক মাস্টার পৌর কাউন্সিলর জে.ইন সিদ্দীকি, উপজেলা প্রকৌশলী বিদ্যুত ঘোষন পাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আ’লীগ সদস্য আব্দুছ ছালাম, নিজ বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম নুনু, জেলা যুবলীগের সদস্য হেলাল আহমদ, উপজেলা ছাত্রলীর সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, নিজ বাহাদুরপুর প্যানেল চেয়ারম্যান ছামাদ আহমদ তামিম, ৪ নং ওয়ার্ড সদস্য কবীর হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, হুইপে’র সহকারী সচিব কবীর হোসেন ।
আলোচনা সভা শেষে ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন হুইপ শাহাব উদ্দিন এম.পি। সভা পরিচালনা করেন ৩ নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবাদুর রহমান।
এর আগে হুইপ আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও আদমপুর রাস্তার ১ কি: মি: পাকা করনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এই সংবাদটি 637 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ