গোলাপগঞ্জ উপজেলায় ফুলবাড়ী ইউনিয়নের শহীদ আব্দুল মান্নান মনু মিয়ার সড়কের নামফলক ভাঙ্গার প্রতিবাদে নিন্দা 

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৬

গোলাপগঞ্জ উপজেলায় ফুলবাড়ী ইউনিয়নের শহীদ আব্দুল মান্নান মনু মিয়ার সড়কের নামফলক ভাঙ্গার প্রতিবাদে নিন্দা 
গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল মান্নান মনু মিয়ার সড়কের নামফলক ভাঙ্গার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখা ও গোলাপগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। প্রতিবাদ বার্তায় নেতৃবৃন্দরা জানান গত ২১শে ফেব্রুয়ারীতে রাতের আধারে কে বা কারা এই সড়কের নামফলকটি ভেঙ্গে ফেলে। তাই প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্ত্বর এ ব্যাপারে তদন্ত করে অপরাধীদের শাস্তি প্রদানের দাবি জানান। পাশাপাশি নামফলকটি পুর্নবহাল করে রাস্তা পাকা করণের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে জানানো হয়। বিবৃতি দাতারা হলেন- জেলা শাখার আহ্বায়ক মোঃ সালাউদ্দিন পারভেজ, যুগ্ম আহ্বায়ক মাওলানা গাজী সিরাজুল ইসলাম ছুরুকী, মোঃ সারওয়ার চৌধুরী, তোফায়েল আহমদ রাজ, সাব্বির আহমদ, মোঃ জহিরুল ইসলাম, আরাফাত হোসেন সোহাগ, ছাদ উজ্জামান, গোলাপগঞ্জ উপজেলা শাখার সদস্যদের মধ্যে মোজাম্মিল আহমদ, বাবলু হোসেন, মোস্তফা ইমন, সামাদ আহমদ, মোঃ নাজিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি

এই সংবাদটি 357 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ