ঢাকা |
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৮
প্রেস বিজ্ঞপ্তি : সিলেটের গোলাপগঞ্জে ফুলশাইন্দ ২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা বরণ ও ছাত্র, শিক্ষক এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অজি মোহাম্মদ কাওছার। ম্যানেজিং কমিটির সহ-সভাপতি তপন দাস ও সুজিত দাসের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: আব্দুল হামিদ সরকার।
বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তাসফিয়া তানিশা বেগমের কোরআন তেলাওয়াত ও মনিশা দাস মনির গীতা পাঠে সূচিত অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার পারভেজ তালুকদার, মো: লুৎফুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা গণদাবী পরিষদের সভাপতি ডাঃ হাবিবুর রহমান, লক্ষণাবন্দ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু ফজল সুবেল, হাফিজ বাবুল আহমদ, বাবু প্রদীপ চন্দ্র, বিদ্যালয়ের শিক্ষিকা লুবানা ইয়াসমিন উর্মী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা তারুণ আহমদ, দেলওয়ার হোসেন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ জার্নালিস্ট ফোরামের প্রচার সম্পাদক ফাহাদ হোসাইন প্রমুখ।
প্রধান অতিথি আব্দুল হামিদ সরকার বলেন, একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মান উন্নয়নের শিক্ষকদের পাশাপাশি অভিবাবকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এদের প্রাথমিক বিদ্যালয় থেকেই শক্তিশালী করে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তুমাদের শিক্ষক যা দিকনির্দেশনা দেন তা তুমরা মেনে চলবে।আগামীতে তুমরা আমাদের মত শিক্ষার গুরুত্বপূর্ণ পদে আসীন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষিকা রেখা বেগমকে স্কুলের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী পক্ষে ফুল দিয়ে বরণ করে নেন অতিথি বৃন্দ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।