গোলাপগঞ্জে ‘অজ্ঞান পার্টি’র ৩ সদস্য অস্ত্রসহ আটক 

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৭

গোলাপগঞ্জে ‘অজ্ঞান পার্টি’র ৩ সদস্য অস্ত্রসহ আটক 
জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ : গোলাপগঞ্জে চেতনানাশক ব্যবহার করে লুটপাট ও নাশকতাকারি চক্রের তিন সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড কার্তুজ ও চেতনানাশক পাউডার জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ মার্চ) রাতে গোলাপগঞ্জের চৌমুহনী এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো- গোলাপগঞ্জ ধারাবহর এলাকার মৃত হিরা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৪০), আমকোনা এলাকার মৃত আছদ্দর আলীর ছেলে আজিম উদ্দিন (৩০) ও নোয়াইরঘাট এলাকার মৃত মতছির আলীর ছেলে সরফ উদ্দিন (৪০)।
 সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গত প্রায় এক মাসে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে কৌশলে রান্নাঘরের জানালা দিয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে লোকদের অজ্ঞান করে পরে গ্রিল কেটে ডাকাতির তিনটি ঘটনা ঘটে। এসব ঘটনায় বিষক্রিয়ায় মারা যান উপজেলার দাড়িপাতন এলাকার নাজমা খানম (৪০) ও ঘোষগাও এলাকার মুশফিকুর রহমান (৬৫)। বিষক্রিয়ায় আক্রান্ত হন অন্তত ১৪ জন। পুলিশ বিষয়টি অবগত হয়ে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় চক্রের তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

এই সংবাদটি 309 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ