কোম্পানীগঞ্জে দুদকের সহযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৬

কোম্পানীগঞ্জে দুদকের সহযোগিতায় মাধ্যমিক বিদ্যালয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি::

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কোম্পানীগঞ্জ, সিলেটের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৪ঠা আগস্ট কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার) এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বদিউজ্জামান আহমদ।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ বেলাল হোসেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম (ইঞ্জিনিয়ার) আশিকুল ইসলাম এবং উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোহাম্মদ খোর্শেদ আলম প্রধান।

এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে পূর্ণাছগাম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং তেলিখাল উচ্চ বিদ্যালয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তুলতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সংবাদটি 55 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ