করোনাভাইরাসে আক্রান্ত সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এমপি

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এমপি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এমপি।
মঙ্গলবার (১৬ জুন) তাঁর শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
উপাধ্যক্ষ আবদুস শহীদ এমপি’র ব্যক্তিগত সহকারী আহাদ মো. সাঈদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে উপাধ্যক্ষ আবদুস শহীদ ভর্তি আছেন।
তিনি আরও জানান, সোমবার (১৫ জুন) তাঁকে এখানে ভর্তি করা হয়। তাঁর কোনো শ্বাসকষ্ট নেই। তবে শরীরে জ্বর আছে।
উল্লেখ্য, উপাধ্যক্ষ আবদুস শহীদ মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসন থেকে মোট ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এই সংবাদটি 587 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ