ঢাকা |
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-মৌলভীবাজার সড়কে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটোরিক্সায় চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী ও রাতে সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে স্ত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫ ফেব্র“য়ারী সোমবার বিকাল সাড়ে ৩টায় শমশেরনগর-মৌলভীবাজার সড়কের ধীতেশ্বর নামক স্থানে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সায় চাপা দেয়। এ সময় অটোরিক্সা যাত্রী রফিক মিয়া (৬০) ঘটনাস্থলেই মারা যান। রাতে নিহত রফিক মিয়ার স্ত্রী গুরুতর আহত বিলকিছ বেগম (৫৫) কে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহত রফিক মিয়ার বাড়ি শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন শামি আহমদ (২৭), সাজন মিয়া (৩৭) ও এমরান আলী (২২)। আহতদের মৌলভীবাজার সদর ও কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে গেছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।