ঢাকা |
প্রকাশিত: ৫:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০১৬
বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে চার সন্তানের জনক কর্তৃক ধর্ষণের শিকার হয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রী। জনতা ধর্ষককে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে ১ অক্টোবর শনিবার সকাল ৮টায় কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায়। এঘটনায় শনিবার রাতে নির্যাতিতা শিশুর বাবা জুম্মা উদ্দিন বাদী হয়ে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কমলগঞ্জ থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টায় কুমড়াকাপন গ্রামের রিক্সা চালক জুম্মা উদ্দিনের মেয়ে ভানুগাছ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ( হালিমা বেগম-১০) চিনি কিনতে পাড়ার হেলাল উদ্দিন (৫০)-এর মুদি দোকানে যায়। এসময় একা পেয়ে মোদী দোকানী চার সন্তানের জনক হেলাল উদ্দিন জোর পূর্বক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। ঘটনার পর ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়লে ধর্ষক নিজ উদ্যোগে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ছাত্রীর অতিরিক্ত রক্ত ক্ষরণ হলে পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বিষয়টি প্রাথমিকভাবে ধামা চাপা দিতে ব্যর্থ হলে ধর্ষক হলাল উদ্দিন পালিয়ে যায়। পরে কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমদ এর সহায়তায় এলাকাবাসী শনিবার রাত ১০ টায় শমশেরনগর বাজার থেকে ধর্ষক হেলাল উদ্দিনকে ধরে থানায় সোপর্দ করে। কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শনিবার রাতে নির্যাতিতার বাবা জুম্মা উদ্দিন বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবং তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ পাঁচ হাজার টাকা নির্যাতিতা ছাত্রীর প্রাথমিক চিকিৎসার জন্য প্রদান করেছেন। কমলগঞ্জ থানার উপ পরিদর্শক জাহিদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষক আটক আছে। অভিযোগটিকে মামলা হিসাবে গ্রহনের প্রস্তুতি চলছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।