ঢাকা |
প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৬
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেক গ্রামে যৌতুকের দাবীতে স্ত্রীর উপর নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে বাড়িতে দুদিন হাত পা বেধে নির্যাতন করে পাষন্ড স্বামী রুমেল আহমদ ।
রোববার ২৮ আগষ্ট রাতে স্ত্রী রোকশানাকে মৌলভীবাজার সদর হাপাতালে মহিলা ওর্য়াডে ভতি করা হয়েছে।
রোকশানার মা সোয়ারা বেগম জানান, রোকশানার সাথে বেশ কিছু দিন আগে রুমেল আহমদ এর বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকে সে নগদ ৫০ হাজার টাকা দাবি করে আসছে। গত দু দিন ধরে রুমেল তার একটি কক্ষে রোকশানাকে আটকিয়ে হাত পা বেধে নির্যাতন শুরু করে পরে স্থানীয় লোকজন মোবাইল ফোনে খবর দিলে রোকশানার ভাই ও মা এসে তাকে উদ্ধার করে রোববার রাতে মৌলভীবাজার সদর হাসপাতালে ভত্তি করে।
সরজমিনে গিয়ে দেখা যায়, রোকশানার হাতে গলায় আগাতের চিহ্ন রয়েছে। রহিমপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি মো: হারুন মিয়া জানান, রুমেল আহমদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।তিনি আরো জানান রুমেলের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানার পুলিশের সাথে মারামারির মামলা রয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।