কমলগঞ্জে মা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৬

কমলগঞ্জে মা সমাবেশ অনুষ্ঠিত

কমলগঞ্জ সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সীমান্তিক নতুন দিন প্রকল্প ও স্থানীয় জনপ্রতিনিধির যৌথ উদ্যোগে মা সমাবেশ বুধবার সকাল ১১টায় বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে ও সীমান্তিক নতুন দিন প্রকল্পের উপজেলা ম্যানেজার সুপ্রিয় দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, ভাইস চেয়ারম্যান মোঃ সিদ্দেক আলী, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ ইয়াহইয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হান্নান, সহকারী উপজেলা পঃ পঃ কর্মকর্তা মোঃ আব্দাল মিয়া চৌধুরী, ইউনিয়ন পঃ পঃ পরিদর্শক মোঃ সালাউদ্দিন, সীমান্তিক নতুন দিন প্রকল্প, মৌলভীবাজার এর ডিটিএল মোঃ তরিকুল আলম, বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস শহীদ, বাঘমারা স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোক্তার আলী, স্বাস্থ্য সহকারী রাধাগোবিন্দ পাল।
‘যতœ নিলে রতœ মিলে’ মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে সীমান্তিক নতুন দিন প্রকল্পের সি. এম শান্তি সিন্হা ফ্লিপ চাটের মাধ্যমে মা সমাবেশে ‘মায়ের যতœ শিশুর যতœ’ এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করে যে মায়েরা বেশী প্রশ্নে উত্তর প্রদান করেছেন মূল্যয়নের জন্য তাদের মধ্য হতে ৬জন মাকে আয়না চিরুনী ও চাবির রিং প্রদান করেন। প্রকল্পের মা সমাবেশের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আশরাফুল ইসলাম সিএম।
কমলগঞ্জ পঃ পঃ বিভাগের সহকারী পঃ পঃ কর্মকর্তা মোঃ আব্দাল মিয়া চৌধুরী ছোট পরিবার সুখী পরিবার সে ব্যপারে পরিকল্পনার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সকল মাকে পঃ পঃ যাবতীয় সেবা নেওয়ার আহবান জানান।
প্রসব পরিকল্পনার আওতায় অবশ্যই হাসপাতালে মাকে ডেলিভারী করানোর আহবান জানানো হয়। আর যারা বাড়ীতে ডেলিভারী করাবে তাদেরকে (দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ) ধাত্রী দ্বারা প্রসব করানোর আহবান জানানো হয়। তাদের মধ্যে ৩জন গর্ভবতী মাকে ৩টি সেফ ডেলিভারী কিট ব্যবহারের জন্য বিনা মূল্যে বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান বলেন, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুরোধে সকলকে এগিয়ে আসতে হবে এবং যাতে করে কমলগঞ্জের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে মা সমাবেশ করে মা ও শিশু স্বাস্থ্য নিয়ে সকল জন প্রতিনিধি, সরকারী স্বাস্থ্য বিভাগ ও এনজিও সীমান্তিককে এগিয়ে আসার আহবান জানান। নতুন দিন প্রকল্পের কার্য্যক্রমের প্রশংসা করে আরও মা সমাবেশের আয়োজন করার পরামর্শ প্রদান করেন।
মা সমাবেশে ২৫০জন মা উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক সুশীল সমাজ, ছাত্র, ইমাম, জনপ্রতিনিধি, মহিলা সমাজসেবক উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 806 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ