কমলগঞ্জে ভুমিকম্প সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৬

কমলগঞ্জে ভুমিকম্প সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি:
এম. মছব্বির আলী: সারা দেশের ন্যায় কমলগঞ্জ হাই স্কুল মাঠে ভুমিকম্প সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারী বৃহষ্পতিবার বেলা সাড়ে ১২ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, জেলা স্কাউটস কমিশনার স.ব.ম দানিয়াল। মহড়ায় বহুতল ভবন, বিভিন্ন প্রতিষ্ঠানে অবস্থানকালীন সময় ভুমিকম্প হলে কিভাবে গর্ববতী মহিলা, শিশুসহ নিজেকে রক্ষা করা যাবে সেসব বিষয় তুলে ধরে স্কাউটস সদস্যরা। এছাড়া আগুন লাগলে তা নিবারনে ফায়ার সার্ভিসের তৎপরতাও তুলে ধরা হয়।

এই সংবাদটি 377 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ