কমলগঞ্জে নভেম্বর মাসের ১০ টাকার চাল থেকে বঞ্চিত হতদরিদ্ররা

প্রকাশিত: ৫:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬

কমলগঞ্জে নভেম্বর মাসের ১০ টাকার চাল থেকে বঞ্চিত হতদরিদ্ররা

বিশেষ প্রতিনিধি : কমলগঞ্জে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর নভেম্বর মাসের ১০ টাকা কেজি দরে চাল হতদরিদ্রদের মধ্যে এখনো বিতরণ করা হয়নি। অনিয়মের সংবাদ পেয়ে  ইউনিয়ন থেকে কার্ড ফেরৎ নিয়ে তা যাচাই বাছাই শুরু করেছে উপজেলা প্রশাসন। ফলে খাদ্য গোদাম থেকে নভেম্বর মাসের চাল উত্তোলণ করতে পারেননি ডিলাররা। ৮টি ইউনিয়নে সচ্ছল, দোকানী, প্রবাসী পরিবার ও জনপ্রতিনিধির স্বজনদের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, চেয়ারম্যান, সদস্যদের পরিচিত স্বজন, স্বচ্ছল, দোকানী ও প্রবাসী পরিবার সদস্য অনেকেই ১০ টাকা কেজি চালের কার্ড পেয়েছেন। প্রথমে বিষয়টিকে আমলে না নিয়ে জনপ্রতিনিধিরা ইচ্ছেমতো কার্ড বিতরণ করেন। দেশব্যাপী এ অনিয়মের উপর সংবাদ পত্রে প্রতিবেদন প্রকাশ হতে থাকলে সারাদেশে তোলপাড় দেখা দেয়। কমলগঞ্জ প্রশাসনও বিতরণকৃত কার্ড জব্দ করে অভিযোগের ভিত্তিতে তদন্তু শুরু করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন ডিলার  ও উপজেলা প্রশাসন কার্যালয় সূত্র জানায়, ৬ নভেম্বর রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিলারদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। সভায় ডিলারদের বক্তব্যেও নিজ উদ্যোগে গোপন তদন্তে অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ডিলারের দোকান থেকে ১০ টাকা মূল্যের চাল নিতে দেখা গেছে অনেক বিত্তবান, ভূমির মালিক দোকানী, দলীয় অবস্থাশালী ব্যক্তিবর্গ ও প্রবাসী পরিবার সদস্যদের। অথচ হত দরিদ্র অসংখ্য লোক রয়েছেন যারা এখনও কার্ড পাননি। অনিয়ম করে যারাই কার্ড নিয়েছেন তারা আবার ১০ টাকা দরে চাল কিনে চালের দোকানে ২৫ টাকা দরে বিক্রি করেছেন। অবশেষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সং¤ি¬ষ্ট উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা ১০ টাকা দরের চাল বিক্রয় বন্ধ রেখে আবারও বিতরণকৃত কার্ডের তালিকা মাঠ পর্যায়ে যাচাই বাছাই শুরু করেছেন। অন্যদিকে পুরোপুরি যাচাই বাছাই শেষ না হওয়া পর্যন্ত ডিলাররা খাদ্য গোদাম থেকে চাল উত্তোলণ না করতে নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফলে সরকারী খাদ্য গোদাম থেকে চলতি নভেম্বর মাসের কোন চাল উত্তোলণ করেননি ডিলাররা। কমলগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শরিফ মোল¬া অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারী নির্দেশনা সঠিকভাবে না বুঝে কমলগঞ্জে নয়টি ইউনিয়নে অতিরিক্ত কার্ড বিতরণ করা হয়েছে। কমলগঞ্জের নয়টি ইউনিয়নের জন্য মোট ৬ হাজার ৩৮৭টি কার্ড বিতরণ করা হয়েছে। যাচাই বাছাই কাজ চলছে। অনেক কার্ড বাদ পড়বে। নতুন করে যাচাই বাছাই শেষে প্রকৃত দুঃস্থ্য ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে।

 

এই সংবাদটি 335 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ