কমলগঞ্জে দেবর এর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৬

কমলগঞ্জে দেবর এর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঃ কমলগঞ্জে দীর্ঘদিন যাবৎ জুলুম, নির্যাতন, হত্যার হুমকি ও সর্বশেষ বাড়ীর কেয়ারটেকারকে ঘুমের মধ্যে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে গজিমারা গ্রামের মৃত মালিক মিয়া ওরফে পেটলা মানিক এর পুত্র জুনেদ মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিত ভাবী মোছাঃ সাবিনা আক্তার বাদী হয়ে জুনেদ মিয়া (২৮) কে আসামী করে কমলগঞ্জ থানায় মামলা (নং-২২, তারিখ ঃ ২০/১১/২০১৬) দায়ের করেছেন। থানায় দায়েরী মামলা সুত্রে প্রকাশ কমলগঞ্জ উপজেলার গজিমারা গ্রামের মৃতঃ মালিক মিয়া ওরফে পেটলা মানিক এর পুত্র জুনেদ মিয়া দীর্ঘদিন যাবৎ মদ, গাঁজা, হিরোইনসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করে আসছিল। এলাকার বিভিন্ন সাধারন মানুষকে হয়রানী, ভয়ভীতি প্রদর্শন করে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। ১৮ নভেম্বর রাত্র অনুমান ৭ ঘটিকায় বাড়ীর কেয়ার টেকার সুজন মিয়ার থাকার রুম আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এবং ঘটনার পর দিন অর্থাৎ ১৯ নভেম্বর বাড়ীতে গিয়ে হুমকি দিয়ে বলে যে, এ ঘটনায় মামলা-মোকদ্দমায় জড়ালে তার পরিনাম ভাল হবেনা। মামলার বাদী সাবিনা আক্তার জানান আমি অসহায় মহিলা। আমার স্বামী মোঃ কামরু মিয়া দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকেন। জুনেদ একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সে আমার ও পরিবারের সাথে অশ্লিল ভাষা ব্যাবহার করে। স্বামী দীর্ঘদিন যাবৎ ডুবাই থাকার কারনে আমার কাছে অনৈতিক আবদার করে। আমি তার প্রতিবাদ জানালেই আমার উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। গত ১৭ জুলাই রাত সাড়ে ৯টায় আমার ঘরে প্রবেশ করিয়া আমার স্বামীর ব্যবহৃত মোটর সাইকেল নিয়ে যেতে চাইলে আমরা তাতে বাঁধা দেই। এবং এ সময় আমাকে কিল, ঘুষি মেরে রক্তাক্ত জখম করে ১ ভরি ওজনের স্বর্নের চেইন, একটি মোবাইলফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় (নং- ১৩৩৭, তারিখ ঃ ৩১/০৭/২০১৬ইং) সাধারন ডায়েরী করি । বর্তমানে আমি ও আমার প্রবাসে থাকা স্বামী ও বাড়ীর কেয়ারটেকার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি তাদের পারিবারিক। তবে আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Ref:sc009/k/Em/m/26/11/16

এই সংবাদটি 626 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ