কমলগঞ্জে ডুবা থেকে এক নলওয়ালা বন্দুক উদ্ধার

প্রকাশিত: ৫:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৬

কমলগঞ্জে ডুবা থেকে এক নলওয়ালা বন্দুক উদ্ধার

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে বোরো ক্ষেতের পাশের ডুবা সেচ করে মাছ ধরার সময় এক নলওয়ালা একটি বন্দুক পাওয়া যায়। ১৬ ফেব্র“য়ারী মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের একটি ডুবা থেকে এ বন্দুক পাওয়া যায়।
রহিমপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, বড়চেগ গ্রামের রঙ্গাই এলাকায় রসিদ মিয়ার বোরো ক্ষেতের পাশের একটি ডুবা সেচ দিয়ে মাছ ধরতে যায় বেনু মুড়া নামক এক চা শ্রমিক। ডুবা সেচের শেষ পর্যায়ে ভেসে উঠে এক নলওয়ালা একটি বন্দুক। ঘটনাটি স্থানীয় ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মাহমুদ আলীকে অবহিত করলে চেয়ারম্যানের নির্দেশে গ্রাম পুলিশ সদস্যরা পরিত্যক্তভাবে পাওয়া বন্দুকটি উদ্ধার করে রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল এর কাছে জমা রাখা হয়। রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল ডুবা থেকে বন্দুক পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্যা মোঃ শাহীনকে ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ রহিমপুর ইউনিয়ন পরিষদ থেকে বন্দুকটি উদ্ধার করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, রহিমপুর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তবে ডুবা থেকে এক নলওয়ালা একটি বন্দুক পাওয়ার সংবাদ পেয়ে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠিয়েছি। থানার পুলিশ সদস্যদের মাধ্যমে সেটি গ্রহন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি 448 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ