ঢাকা |
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৬
কমলগঞ্জ প্রতিনিধি _(মৌলভীবাজার) আখাউড়া-সিলেট রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া নামক এলাকা থেকে অজ্ঞাত (২৫) এক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) সকালের দিকে উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের ১৬৮ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে শ্রীমঙ্গল-ভানুগাছ রেলস্টেশনের মধ্যবর্তী মাগুরছড়া নামক এলাকায় রেললাইনের ব্রিজের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার না করে রেলওয়ে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ঘটনাস্থলে এসে শ্রীমঙ্গল জিআরপি থানাকে অবগত করেন। তবে মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
এ সময় নিহতের পাশ থেকে একটি জুতা ও কিছু ভাংতি টাকা পাওয়া গেছে। নিহত যুবকের মুখের ডান পাশে থেঁতলে যাওয়ার আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।