কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক পর্যটকের মৃত্যু

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৬

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক পর্যটকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক পর্যটকের মৃত্যু হয়েছে। ১২ জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে চারটার সময় কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান রেলের লেভেল ক্রসিং সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।
লাউয়াছড়া বনবিট কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত পরিচয়ের যুবক (২০)। বনবিট কার্যালয় সূত্র আরও জানায়, নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি। তবে বিষয়টি উর্দ্ধতন বন কর্মকর্তাসহ শ্রীমঙ্গলস্থ রেলওয়ে থানা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাহেব আলী ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মোঃ রেজাউর করিম তাকে এ দুর্ঘটনার কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নিহত যুবক পর্যটক হতে পারে।

এই সংবাদটি 362 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ